• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সাহিত্য

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ মার্চ ২০২৬, ১৭:৪০
অ+
অ-
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ১৬ বছর বয়সী গবেষক ও উদ্যোক্তা তানজীম রেদওয়ানের নতুন বই ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’।

বিজ্ঞাপন

রাজধানীর বিএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের এই মেধাবী শিক্ষার্থীর লেখা বইটি মেলার ১৯-২০ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। কেবল লেখালেখিই নয়, গবেষণার জগতে নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করে যাওয়া এই কিশোরের সৃজনশীল প্রয়াস পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

তানজীম রেদওয়ান যুব-নেতৃত্বাধীন উদ্যোগ ‘প্রজেক্ট কিউ টু’-এর প্রতিষ্ঠাতা। এই প্রকল্পের মাধ্যমে তিনি এ পর্যন্ত দুই হাজারের বেশি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীকে গবেষণার সুযোগ করে দিয়েছেন। তার এই অনন্য কাজ আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেয়েছে। তানজীম রেদওয়ান ইতোমধ্যে ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার’ অর্জন করেছেন এবং সিঙ্গাপুরে অনুষ্ঠিত (আইইইই) সম্মেলনে একজন গবেষণা উপস্থাপক হিসেবে অংশ নিয়েছেন।

বাংলাদেশে গবেষণা শিক্ষার প্রসার ঘটাতে হার্ভার্ড আন্ডারগ্রাজুয়েট মাইক্রোবায়োলজি সোসাইটির সঙ্গেও কাজ করছেন তিনি। তানজীমের গবেষণার এই যাত্রা শুরু হয়েছিল বেশ ব্যতিক্রমীভাবে। মাত্র ১৪ বছর বয়সে তিনি একটি বিশ্বমানের অ্যাকাডেমিক জার্নালে প্রকাশিত গবেষণার সহ-লেখক হওয়ার গৌরব অর্জন করেন। ১৫ বছর বয়সে তিনি সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আইইইই আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে তার কাজ উপস্থাপন করেন– যা তার বয়সী শিক্ষার্থীদের জন্য এক বিরল সুযোগ।

বিজ্ঞাপন

নিজের এই সাফল্যকে কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে না দেখে তানজীম একে সাধারণ শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগের অভাব হিসেবে চিহ্নিত করেন। এই উপলব্ধি থেকেই তিনি ‘প্রজেক্ট কিউ টু’ প্রতিষ্ঠা করেন, যা স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক স্তরেই গবেষণামূলক চিন্তাধারার প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে।

এমএইচডি/বিআরইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলাফিচার নিউজশিক্ষাউদ্যোক্তাসফলতার গল্প

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই ‘ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ’

শিশুপ্রহর শেষ আজ, কাল ভাঙছে মেলা

শিশুপ্রহর শেষ আজ, কাল ভাঙছে মেলা

বইমেলায় এম এম বাদশাহর নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

বইমেলায় এম এম বাদশাহর নতুন বই ‘গোপন স্বপ্নের খোঁজে’

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ

সচেতনতা বাড়াতে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ