• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সাহিত্য

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১৯:১৬
অ+
অ-
প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

অনার্য পাবলিকেশন্স লি. প্রকাশ করেছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। 

বিজ্ঞাপন

আশির দশকে বাংলাদেশের গ্রামীণ জীবন ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। ঐতিহ্যের মিশেলে গড়া সমাজ থেকে তখনও পুরোপুরি হারিয়ে যায়নি বাংলা ও বাঙালিয়ানা। নগর তখনও গ্রাম, মফস্বলকে গ্রাস করেনি। তবে স্পর্শ করতে শুরু করেছে মাত্র। এ হলো সেই সময়ের কথা।
আমাদের যা কিছু নিজস্ব, তখনও ছিল প্রকাশ্যে। উৎসব ছিল, উদযাপন ছিল; ছিল নিজস্ব সামাজিক আচার। এর অনেক কিছুতেই আজ পরিবর্তন এসেছে। সেসব স্মৃতিবিজড়িত অনুভূতির স্পর্শ কিছুটা হলেও মিলবে বইটিতে।

লেখকের দেখা আশির দশকের প্রকৃতি, মানুষ, তাদের যাপিত জীবন, অর্থনীতি আর সমাজ- এই বইয়ের প্রধান উপজীব্য। 

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি
দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের, পেলেন আরও দুই মন্ত্রণালয়

বিজ্ঞাপন

এস এম জাহিদ হাসানের জন্ম ১৯৬৭ সালের ১ ডিসেম্বর: টাঙ্গাইলের গোসাই জোয়াইর গ্রামে। বাবা মো. আফতাব উদ্দীন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। মা জাহানারা বেগম।

লেখক সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন। ছেলেবেলা থেকেই যুক্ত ছিলেন বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে। জাতীয় পত্রিকা, লিটল ম্যাগাজিনে লেখালেখির শুরু সে সময় থেকেই। সূর্যের প্রতিবেশী' নামে লিটলম্যাগ সম্পাদনা করেছেন।

এস এম জাহিদ হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে স্নাতকোত্তর। বর্তমানে 'ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি'র সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মরত রয়েছেন। অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম'র তিনি প্রকাশক।

বিজ্ঞাপন

এস এম জাহিদ হাসান ব্যক্তিজীবনে দুই সন্তানের জনক। তিনি গান শুনতে, বই পড়তে ভালোবাসেন। বাংলার ঐতিহ্যবাহী স্থানগুলোতে ঘুরে বেড়ানো তার জীবন যাপনের অংশ।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

একুশে বইমেলা উপলক্ষ্যে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’

বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’