• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সাহিত্য

ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ২১:৪৮
অ+
অ-
ছোটদের জন্য জরুরি চিকিৎসা : কুসংস্কার ভেঙে প্রাণ বাঁচাবে শিশুরা

রাস্তায় চলাচলের সময় অনেক সময় আমরা দেখি পথচারীর খিঁচুনি হচ্ছে। এমন অবস্থায় আমরা অনেকেই গোল হয়ে দাঁড়িয়ে দেখি। কেউ কেউ চামড়ার জুতো তার নাকে ধরি। দাঁত লেগে গেলে মুখে আঙুল দিয়ে দাঁত ছাড়ানোর চেষ্টা করি। কিন্তু এগুলোর কোনটিই বিজ্ঞানসম্মত নয়। আবহমানকাল ধরে চলে আসা এসব কুসংস্কার আমরা মেনে চলছি।

বিজ্ঞাপন

অন্যদিকে, খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে মৃত্যুর ঘটনা কিন্তু বেশ সাধারণ। এমন অবস্থায় মাথা ঠান্ডা রেখে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে মৃত্যু রোধ করা সম্ভব। কেউ পানিতে ডুবে গেলে তাকে তুলে এনে মাথার চারপাশে ঘোরানো হয়। এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। জরুরি চিকিৎসা জানা থাকলে ডুবন্ত ব্যক্তিকে সাহায্য করা যায়।

এই বইটিতে প্রায় ৫০টির মতো জরুরি চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বইটি শিশুদের জন্য উপযোগী করে লেখা হয়েছে। সহজপাঠ্য বলে শিশুরা সহজেই জটিল চিকিৎসা পদ্ধতি শিখে ফেলতে পারবে। আমাদের শিশুদের যদি জরুরি চিকিৎসা ব্যবস্থা শেখানো যায়, তবে তারা জরুরি চিকিৎসার কুসংস্কারগুলো ভাঙতে পারবে। বিজ্ঞানসম্মত জরুরি চিকিৎসা পদ্ধতিগুলো জানা থাকলে শিশুরাই চিকিৎসক হিসেবে অনেকের প্রাণ রক্ষা করতে পারবে।

অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া যাচ্ছে ডা. হুমায়ুন কবীর হিমুর প্রথম বই— ‘ছোটদের ফার্স্ট এইড’। বইটি সবার ঘরে রাখা উচিত অথবা থাকা উচিত ব্যাকপ্যাকে। ১১টি অধ্যায়ে এই বইটিতে তুলে ধরা হয়েছে ফার্স্ট এইড চিকিৎসার এ টু জেড।

বিজ্ঞাপন

বইটির প্রকাশক ঐতিহ্য প্রকাশনীর ছোটদের উইন্ডো— কাকাতুয়া। প্রচ্ছদ করেছেন সেলিম হোসেন সাজু।

লেখক : ডা. হুমায়ুন কবীর হিমু
সম্পাদনা : টিম ফোরসি
প্রকাশক : কাকাতুয়া
স্টল নম্বর : ১১০-১১১
দাম : ২৫০ টাকা

এমএআর/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

একুশে বইমেলাস্বাস্থ্য পরামর্শ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

জিয়া-খালেদার রাজনৈতিক দর্শন নিয়ে বইমেলায় ‘দল দীপশিখা’ স্টল

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

প্রকাশিত হয়েছে এস এম জাহিদ হাসানের স্মৃতিগদ্য ‘ফেলে আসা আশি’

শরীরে শক্তি পাচ্ছেন না? যেসব ভিটামিন নিয়মিত খেতে হবে

শরীরে শক্তি পাচ্ছেন না? যেসব ভিটামিন নিয়মিত খেতে হবে

যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়

যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয়