বিজ্ঞাপন

প্রশান্তিময় জীবনের সন্ধান দেবে ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’

প্রশান্তিময় জীবনের সন্ধান দেবে ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’

বর্তমান সময়ে আমাদের অধিকাংশের দুশ্চিন্তার মূল কারণ হলো রিজিক। কিন্তু আমরা কি আদতে রিজিকের সঠিক সংজ্ঞা জানি? অনেকেই মনে করেন রিজিক মানে কেবল ব্যাংক ব্যালেন্স, আর বারাকাহ মানে সংখ্যার বৃদ্ধি। এই প্রচলিত ভুল ধারণাগুলো ভেঙে দিতেই বাজারে এসেছে মিরাজ রহমানের নতুন বই ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’।

বইটিতে তিনটি অধ্যায় রিজিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা একজন পাঠকের সামনে রিজিক বিষয়ে জানাশোনার দিগন্ত উন্মোচিত করবে নতুনভাবে।

বইটির অধ্যায়গুলো যেভাবে ভাগ করা হয়েছে :

প্রথম অধ্যায় : কোরআন ও সুন্নাহর আলোকে রিজিকের প্রকৃত পরিচয় এবং এ সংক্রান্ত প্রচলিত ভুল ধারণার অবসান।

দ্বিতীয় অধ্যায় : জীবন থেকে কেন বারাকাহ হারিয়ে যায় এবং তা ফিরে পাওয়ার কার্যকরী উপায়।

তৃতীয় অধ্যায় : এই অধ্যায়টিকে বইটির প্রাণ বলা যেতে পারে। এখানে রয়েছে রিজিক ও বারাকাহ বৃদ্ধির কোরআন-হাদিসভিত্তিক আমল, দোয়া এবং বাস্তব জীবনের দিকনির্দেশনা।

সবকিছু থাকার পরও যাদের জীবনে প্রশান্তির অভাব, তাদের চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনতে বইটি বিশেষ ভূমিকা রাখবে।

বাংলা ভাষায় রিজিক ও বারাকাহর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন সমৃদ্ধ ও বিশেষায়িত বই আর নেই বললেই চলে। লেখক মিরাজ রহমান কেবল তাত্ত্বিক আলোচনা করেননি, বরং কীভাবে এই শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, তার একটি পূর্ণাঙ্গ রূপরেখা দিয়েছেন। 

এছাড়াও আমাদের সমাজে রিজিক নিয়ে যে সংকীর্ণ ধারণা প্রচলিত আছে, তা দূর করতে ‘দ্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ’ বইটি একটি মাইলফলক। লেখক অত্যন্ত সুনিপুণভাবে দেখিয়েছেন যে, রিজিক কেবল অর্থের নাম নয়, বরং এটি এক বিশাল ব্যাপ্তি। 

বইটির বিশেষত্ব :

১. কোরআন ও হাদিসের বিশুদ্ধ রেফারেন্স।
২. আমল ও দোয়ার সহজ উপস্থাপন।
৩. আধুনিক জীবনের সঙ্গে সংগতিপূর্ণ বাস্তব সমাধান।

যারা ক্যারিয়ার, ব্যবসা কিংবা ব্যক্তিগত জীবনে বরকত এবং স্থিরতা খুঁজছেন, তাদের সংগ্রহে রাখার মতো একটি মাস্টারপিস এই বই। সুলতানস প্রকাশনার এই নিবেদনটি আপনার পাঠ তালিকায় যোগ করতে পারেন আজই।

লেখক পরিচিতি :

সেরা লেখক হিসেবে রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ডসহ অসংখ্য সম্মাননায় ভূষিত মিরাজ রহমানের এটি অন্যতম একটি কাজ। এর আগে তার ‘প্রোডাক্টিভ মুসলিম’ এবং ‘দ্য গ্রেটেস্ট অন্ট্রাপ্রেনর মুহাম্মাদ (সা.)’ বইগুলো পাঠকমহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

২০২৬ সালের একুশে গ্রন্থমেলায় সুলতানস প্রকাশনা থেকে প্রকাশিত এই বইটি আপনার জীবনের অপূর্ণতাগুলো দূর করে আত্মিক প্রশান্তি লাভে সাহায্য করবে।

বই :

বইয়ের নাম: দ‍্য সিক্রেটস অব রিজিক অ্যান্ড বারাকাহ
লেখক : মিরাজ রহমান
প্রকাশক : সুলতানস
বিষয় : রিজিক ও বারাকাহ
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২৬
পৃষ্ঠা : ৩০৪
ভাষা : বাংলা
মুদ্রিত মূল্য : ৬৫০ টাকা

এনটি

বিজ্ঞাপন