বিজ্ঞাপন

ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল শুক্রবার

ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল শুক্রবার

ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ৭ম কাউন্সিল ও ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে শুক্রবার (৪ সেপ্টেম্বর)। রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে কাউন্সিল ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে। এতে ১০ লেখককে দেওয়া হবে লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬।

কাউন্সিলে ইসলামি লেখক ফোরামের দুই বছরমেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গোপন ব্যালটে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, শিল্প ও সংস্কৃতি সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন সদস্যের নির্বাচন কমিশন এই নির্বাচন পরিচালনা করবেন। 

শুক্রবার দুপুর ২টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে ফোরামের নতুন কমিটি গঠন ছাড়াও থাকবে লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৬ পুরস্কার, মতবিনিময়, আড্ডা এবং ফোরামের কার্যক্রমের সার্বিক পর্যালোচনা। অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম লেখক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকরা উপস্থিত থাকবেন।  

ফোরামের কাউন্সিল ও সাধারণ সভা সফল করতে সভাপতি কবি মুনীরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক আমিন ইকবাল সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম ইসলামি ধারার তরুণ লেখকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারাদেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

এনটি

বিজ্ঞাপন