• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

একাত্তর ও সময়সহ ৮ টিভির সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ আগস্ট ২০২৪, ১৬:২৪
অ+
অ-
একাত্তর ও সময়সহ ৮ টিভির সম্প্রচার বন্ধ

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন সরকার থেকে সদ্য পদত্যাগী শেখ হাসিনা। এই খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ। তবে এর মধ্যেই বিক্ষুব্ধ জনতা ৭১ টিভি ও সময় টিভি, এটিএন বাংলা, এটিএন নিউজ, গান বাংলা, এশিয়ান টিভি, বিজয় টিভি, মাই টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। এতে আট টেলিভিশন চ্যানেল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ আগস্ট) বিকেলে বারিধারার ডিপ্লোমেটিক জোনের একাত্তর টিভির কার্যালয় এবং বাংলামোটরের সময় টিভির স্টেশনে ভাঙচুর চালানো হয়। একাত্তর টেলিভিশনের বারিধারার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে চেয়ার–টেবিল, টেলিভিশন ও কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে টেলিভিশনটির একাধিক সাংবাদিক অভিযোগ করেছেন।

আরও পড়ুন

একাত্তর ও মাইটিভি কার্যালয়ে ভাঙচুর
টকশো শেষেও উপস্থাপিকার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন বিচারপতি মানিক

বীর উত্তম সি আর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করে। সময় টেলিভিশনের কার্যালয়ে থাকা সংবাদকর্মীরা যে যে অবস্থায় ছিলেন, সে অবস্থাতেই বের হয়ে যান বলে প্রতিষ্ঠানটির একাধিক কর্মী জানান।

বিজ্ঞাপন

একইদিন কারওয়ান বাজারে এটিএন বাংলার কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এটিএন বাংলা কার্যালয়ের ভেতরে ঢুকে স্টেশনে হামলা চালায় তারা। এতে এটিএন বাংলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। কারওয়ান বাজারে আরেক গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা গাড়িতেও আগুন দেওয়া হয়। কার্যালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা।

এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হয় দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেল গানবাংলা। চলমান কোটা সংস্কার থেকে সৃষ্ট সহিংসতায় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিলো চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিজয় টিভি, এশিয়ান টিভি ও মাই টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে। তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের কার্যালয়ের নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয়। বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের আটকে দেন।

বিজ্ঞাপন

এমএসআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গণমাধ্যমসময় টিভিএটিএন বাংলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি

‘যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল’— ট্রাম্প প্রশাসনের হুমকি

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন

অধ্যাপক সাখাওয়াত আলী খান শুধু শিক্ষক নন, অনেকের শিক্ষাগুরু

অধ্যাপক সাখাওয়াত আলী খান শুধু শিক্ষক নন, অনেকের শিক্ষাগুরু