• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

আবারও প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৪, ২৩:২৬
অ+
অ-
আবারও প্রকাশের অনুমতি পেল দৈনিক দিনকাল

দেড় বছর পর আবার শুরু হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মালিকানাধীন দৈনিক দিনকাল পত্রিকার প্রকাশনা। পত্রিকায়টি প্রকাশের অনুমোদন দেওয়া হয়েছে।  

বিজ্ঞাপন

রোববার (১১ আগস্ট) ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমানের দেওয়া এক অফিস আদেশে অনুমোদনের এ তথ্য জানানো হয়।

দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আজকে আমরা চিঠি পেয়েছি। আমাদেরকে সাময়িকভাবে পত্রিকা প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল মিটিং করে প্রকাশনার বিষয়ে সিদ্ধান্ত নেব। অতি দ্রুতই আবার পত্রিকাটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দেওয়ার অঙ্গীকার করিনি
দুবাইয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন ড. ইউনূস

বিজ্ঞাপন

২০২২ সালের ২৬ ডিসেম্বর দৈনিক দিনকালের ডিক্লারেশন ও পত্রিকা মুদ্রণের ঘোষণাপত্র বাতিল করেন ঢাকার তখনকার জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান। পরে দিনকাল কর্তৃপক্ষ এর বিরুদ্ধে বাংলাদেশ প্রেস কাউন্সিলে আপিল করে।

কয়েক দফা শুনানির পর প্রেস কাউন্সিল ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি দিনকালের আপিল খারিজ করে রায় দিলে সেদিন থেকেই পত্রিকারটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। 

১৯৮৬ সালে দৈনিক দিনকালের প্রকাশনা শুরুর সময় পত্রিকাটির সম্পাদক ছিলে সানাউল্লাহ নূরী, আর প্রকাশক ছিলেন মাজেদুর রহমান।

বিজ্ঞাপন

মাজেদুর রহমানও বিএনপি নেতা ছিলেন। ২০০২ সালের ১৬ এপ্রিল পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকরের দায়িত্ব নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এমএসআই/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জেলা প্রশাসক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

তরুণদের সামনে বিদ্রোহী কবি নজরুলকে তুলে ধরার আহ্বান চট্টগ্রাম ডিসির

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’

‘উন্নত চিন্তা-চেতনার ঘাটতি থাকায় নারীরা যথাযথ সম্মান পাচ্ছেন না’