• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

হাতিরঝিল থেকে জিটিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৪, ১০:০৪
অ+
অ-
হাতিরঝিল থেকে জিটিভির নিউজরুম এডিটরের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিলে পানিতে ডুবে সারা রাহানুমা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জিটিভির নিউজরুম এডিটর ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

দুর্গত এলাকায় ৩৬ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে
‘কোনোরকমে এক কাপড়ে বের হয়ে আশ্রয়কেন্দ্রে আসি’

বিজ্ঞাপন

রাহানুমাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাগর বলেন, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সারা রাহানুমা নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের ছোট মেয়ে।

এদিকে ১০ ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, আপনার মত একজন বন্ধু পেয়ে ভালো লাগলো, ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শিগগিরই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন, আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি, ঈশ্বর আশীর্বাদ করুন।

বিজ্ঞাপন

এছাড়া ১১ ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লিখেন, জীবন্মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছি। ঘটনাটি হাতিরঝিল থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুমরদেহ উদ্ধাররাজধানীর খবরডিএমসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন