• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন প্রায় ২০০ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২৪, ১৭:১২
অ+
অ-
কল্যাণ ট্রাস্টের অনুদান পেলেন প্রায় ২০০ সাংবাদিক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক পেয়েছেন দেশের বিভিন্ন স্তরের প্রায় ২০০ জন সাংবাদিক। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পর্যায়ের অনুদান চেক সাংবাদিকদের হাতে তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দ্বিতীয় পর্যায়সহ এবার মোট ৩৫০ জনকে অনুদান দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের (পিআইবি) অডিটোরিয়ামে সাংবাদিককের হাতে অনুদান চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, আমরা অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবেদন শুরু করে ১০ দিনের মধ্যে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে আজ ৩৫০ জনকে নির্বাচন করা হয়েছে। আপনারা জানেন, আগে এই ট্রাস্টের টাকা পেতে দিনের পর দিন ঘুরতে হতো সাংবাদিকদের। আমরা সেটি লাঘব করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবীর, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য প্রমুখ।

বিজ্ঞাপন

এমএইচএন/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির