• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১২:০৪
অ+
অ-
সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান

জুলাই-আগস্ট হত্যা মামলায় ১৪০ জনের বেশি সাংবাদিকের নাম আসার বিষয়টি ‘পুরোনো আইন ও চর্চা’র ফল— বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।  

বিজ্ঞাপন

একইসঙ্গে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কারের সাথে এগিয়ে যাওয়ার জন্য মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

আরএসএফ বলছে, ড. ইউনূসের এই বক্তব্য উৎসাহব্যঞ্জক আনুষ্ঠানিক ঘোষণা, যা ইঙ্গিত দেয়— যে ‘প্রতিশোধ গ্রহণের’ ধারায় গত সেপ্টেম্বর থেকে শতাধিক সাংবাদিক ভুক্তভোগী হয়েছেন, শিগগিরই সে অবস্থার অবসান ঘটতে পারে।  

আরও পড়ুন

৩৭ সাংবাদিকের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ স্থগিত
ঢালাওভাবে প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করায় ডিআরইউর উদ্বেগ
আবেদন করলে বাতিলকৃত অ্যাক্রেডিটেশন বিবেচনা করা হবে

বিজ্ঞাপন

আরএসএফ তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া ড. ইউনূসের সাক্ষাৎকারের প্রসঙ্গটি টেনেছে। সেখানে তারা বলছে— সাক্ষাৎকারে ১৬৭ জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এ কার্ড বাতিল করার বিষয়টি সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজ করতে বাধা দেবে না। এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরে তাদের প্রবেশাধিকার সীমিত হবে শুধু। 

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুহাম্মদ ইউনূস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যমুনা ছাড়লেন ড. ইউনূস

যমুনা ছাড়লেন ড. ইউনূস

ঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

যাত্রীদের বরণ করলেন ত্রিপুরার পরিবহনমন্ত্রীঢাকা হয়ে ১৮ মাস পর ভারতের কলকাতা-আগরতলা বাস চলাচল শুরু

পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস

পুরোনো ঠিকানায় ফিরলেন ড. ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. ইউনূস