ঢাকা পোস্টের বর্ষসেরা কর্মী হলেন যারা

ঢাকা পোস্টের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১৬ ফেব্রুয়ারি)। দেশের অন্যতম সেরা এ নিউজ পোর্টালকে সবার ‘শীর্ষে’ নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানটির একঝাঁক নিবেদিত প্রাণ কর্মী। প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানেই দ্রুত এগিয়ে যাচ্ছে নিউজ পোর্টালটি। এমন একনিষ্ঠ ৩০ জনকে বর্ষসেরা কর্মীর স্বীকৃতি দিয়েছে ঢাকা পোস্ট।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার বারিধারায় ঢাকা পোস্টের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
রিপোর্টিং বিভাগে বর্ষসেরা কর্মীর পুরস্কার পেয়েছেন ৬ জন। তারা হলেন—চিফ অব ক্রাইম অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স জসীম উদ্দীন, চিফ অব পলিটিক্যাল অ্যান্ড স্টেট অ্যাফেয়ার্স আদিত্য রিমন, জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব), নিজস্ব প্রতিবেদক সাইফুল ইসলাম, হাসনাত নাঈম ও মুছা মল্লিক।
সেন্ট্রাল বিভাগে বর্ষসেরা কর্মী হয়েছেন ৩ জন। তারা হলেন যুগ্ম বার্তা সম্পাদক নাঈম ফেরদৌস রিতম, যুগ্ম বার্তা সম্পাদক জনি সাহা ও যুগ্ম বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার।
আন্তর্জাতিক বিভাগে যুগ্ম বার্তা সম্পাদক সাইফুজ্জামান সুমন, সারাদেশ বিভাগে সহ-সম্পাদক মো. আবদুল্লাহ মাহফুজ, খেলা বিভাগে জ্যেষ্ঠ ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের ও জ্যেষ্ঠ সহ-সম্পাদক আহমাদ সালমান বর্ষসেরা কর্মীর পুরস্কার পেয়েছেন।
ফিচার বিভাগে সহ-সম্পাদক নুরুদ্দীন তাসলিম, বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-বিজনেস ডেভেলপমেন্ট জহিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ-বিজনেস ডেভেলপমেন্ট মেহেদী হাসান সোহাগ, ওয়েব অ্যান্ড আইটি বিভাগে আবদুল্লাহ আল মামুন, ওয়েব বিভাগে গ্রাফিক ডিজাইনার মির্জা মেহেদী হাসান, সোশ্যাল মিডিয়া বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ আমিনুল ইসলাম রোমান পুরষ্কার পেয়েছেন।
মাল্টিমিডিয়া বিভাগে মাল্টিমিডিয়া জার্নালিস্ট আমিনুল ইসলাম, ভিডিও এডিটর মো. ইফতিকার রহমান, প্রশাসন বিভাগে এডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার মো. তানভীর কবির বর্ষসেরা কর্মীর পুরষ্কার পেয়েছেন।
সারা দেশের প্রতিনিধিদের মধ্যে ৭ জন বর্ষসেরা কর্মী হয়েছেন। তারা হলেন- বরগুনা প্রতিনিধি মো. আব্দুল আলীম, লক্ষ্মীপুর প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, শেরপুর প্রতিনিধি নাইমুর রহমান, ফরিদপুর প্রতিনিধি জহির হোসেন, নারায়ণগঞ্জ প্রতিনিধি মেহেদী হাসান সৈকত, সিরাজগঞ্জ প্রতিনিধি নাজমুল হাসান ও ঠাকুরগাঁও প্রতিনিধি মো. রেদওয়ান মিলন।
অন্যান্য বিভাগে অফিস সহকারী তুষার ঢালী বর্ষসেরা কর্মীর পুরষ্কার পেয়েছেন।