সাংবাদিক শফিকুল ইসলাম সোহাগের বাবা আর নেই

বাংলাদেশ প্রতিদিন-এর জ্যেষ্ঠ প্রতিবেদক শফিকুল ইসলাম সোহাগের বাবা মতি মিয়া (৭৫) মারা গেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ রাতে ভৈরবপুর মধ্যপাড়া কাদির বেপারী জামে মসজিদে তারাবির নামাজ শেষে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে।
মতি মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছে বিএনপির মিডিয়া সেল, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। শোকবার্তায় নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এমএসআই/বিআরইউ