ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার মাহফিলে তিন অতিথিকে সংবর্ধনা

ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার মাহফিল ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্যসহ তিনজন সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকার পর্যটন কর্পোরেশনের রুফটপ রেস্টুরেন্টে ঢাকাস্থ বদলগাছী সমিতির উদ্যোগে এ ইফতার মাহফিল ও সংবর্ধনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সমিতির সভাপতি ডা. এম এ কে আজাদ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের সিনিয়র সদস্যরা নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, জেলা দায়রা জজ ও আইন কমিশনের সদস্য মো. আসিফ ইকবাল এবং বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ইয়াসমীন মুস্তারীকে ফুল দিয়ে সংবর্ধনা দেন।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক সুমন হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসরাত জাহান ইশা। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় । ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এমএএস