বিজ্ঞাপন

রাজধানীতে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকার (সিজেএডি) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলার ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বকুল আহমেদ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুয়াডাঙ্গার উন্নয়ন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতায় এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি নাজমুল লিখন (দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবির, কার্যনির্বাহী সদস্য বুলবুল আহমেদ (বাংলা টিভি), সাইদ রিপন (ঢাকা পোস্ট) সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ), সৌরভ নূর (চ্যানেল ওয়ান), ফেরদৌস শাহরিয়ার (সময় টিভি), মো. আল আমিন (টাইমস অব বাংলাদেশ) ও আল জোবায়ের (দৈনিক জনকণ্ঠ) এবং শিলু হোসেন (সমকাল)।

এসআর/এমএন

বিজ্ঞাপন