• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. গণমাধ্যম

মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা : সভাপতি সালেক নাছির, সম্পাদক জয়নাল আবেদীন

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১৭ মার্চ ২০২৬, ১১:৪৩
অ+
অ-
মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা : সভাপতি সালেক নাছির, সম্পাদক জয়নাল আবেদীন

“পেশাদারিত্বের মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের মধ্যে কার্যকর পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের লক্ষ্যে” রাজধানী ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মিরসরাইয়ের গণমাধ্যম কর্মীদের সংগঠন ‘মিরসরাই মিডিয়া ক্লাব, ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) ইফতারের পরে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক আইয়ুব ভূঁইয়ার উপস্থিতিতে ২০২৬-২৮ মেয়াদে ১৭ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। এ সময় সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক খবরের কাগজের অনলাইন বিভাগের শিফট ইনচার্জ সালেক নাছির উদ্দিনকে সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মীরসরাই কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মো. শামসুদ্দিন শামস, সহ-সভাপতি আজকের পত্রিকার হেড অব মার্কেটিং সিরাজুল ইসলাম সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক এখন টেলিভিশনের কামরুল হাসান জনি, সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্তের মিজান ফারাবী, সহ-সাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের শাদরুল আবেদীন জিম, অর্থ সম্পাদক কালের কণ্ঠের সাদমান রহমান সময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক রূপালী বাংলাদেশের আকাশ ইকবাল, দপ্তর সম্পাদক প্রথম আলোর সেলিম উদ্দিন রিয়াদ, সাংস্কৃতিক সম্পাদক ডিবিসি টেলিভিশনের শেরিফ ফারুকী। 

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তাহিদুল ইসলাম রানা, ডেইলি স্টারের তৌহিদুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের সোহরাব হোসেন ওয়াসিম, কালের কণ্ঠের বোরহান উদ্দিন জাবেদ, সমকালের একরামুল হক রাকিব, সমাচারের আবু নোমান।

বিজ্ঞাপন

এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাংবাদিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্বে মাহবুব-সানবীর রুপল

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতৃত্বে মাহবুব-সানবীর রুপল

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

‘১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা

ফেনী সাংবাদিক ফোরামের ইফতারে বিশিষ্টজনদের মিলনমেলা