বিজ্ঞাপন

৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

সিলেটে প্রথমবারের মতো ছয়জন সাংবাদিকের হাতে তুলে দেওয়া হয়েছে মর্যাদাপূর্ণ ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড-২০২৬’।

শুক্রবার (৫ জুন) রাতে নগরীর একটি হোটেল মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পদকপ্রাপ্তদের হাতে এই অ্যাওয়ার্ড, সম্মাননাপত্র ও সম্মানী তুলে দেন অতিথিরা।

সিলেটের সুধীজনের উপস্থিতিতে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানকালে সাহসী সাংবাদিকতার জন্য তিনজন এবং নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও তিনজন সাংবাদিককে এই মর্যাদাপূর্ণ সম্মাননা দেওয়া হয়।

নগরের নির্ভানা ইন হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাওয়ার্ডের প্রবর্তক সংস্থা মাহমুদ হোসাইন ট্রাস্টের ট্রাস্টি, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র আ. ম. অহিদ আহমদ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন– বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহিদুর রহমান, শাবিপ্রবির উপ উপাচার্য ড. সাজেদুল করিম, সিলেট সিটি করপোরেশন-সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, ব্রিটেনের ট্রাইব্যুনাল জজ ব্যারিস্টার নাজ খসরু, গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. অলিউর রহমান, বিএমএর সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. শামিমুর রহমান, সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মাহবুবুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন– বাংলাদেশ স্কাউটসের সিলেট অঞ্চলের কমিশনার মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, দৈনিক সিলেট মিররের প্রধান সম্পাদক জিয়াউস সামছ শাহীন, কালের কণ্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথি দাস, বাসসের সিলেট প্রতিনিধি সেলিম আউয়াল। সিলেট উইমেন্স চেম্বারের সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা প্রমুখ।  

অনুষ্ঠানে সিলেটের ৬ সাংবাদিকের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। অ্যাওয়ার্ডপ্রাপ্ত সাংবাদিকরা হলেন– প্রবীণ সাংবাদিক বশিরুদ্দিন (বরেণ্য সাংবাদিক সম্মাননা) শহীদ এটিএম তুরাব (মরণোত্তর সম্মাননা) হারিছ আলী (মফস্বল সাংবাদিকতা) খবরের কাগজের নিজস্ব প্রতিবেদক শাকিলা ববি (প্রিন্ট মিডিয়ার ক্যাটাগারি), চ্যানেল ২৪ এর আজহার উদ্দিন শিমুল(ইলেকট্রনিক মিডিয়া) এবং দৈনিক একাত্তরের কথা’র মোহিদ হোসেন(ফটো সাংবাদিকতা)। অ্যওয়ার্ড পাবার পর এসব সাংবাদিক নিজেদের অনুভূতি প্রকাশ করেন। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে সিলেটের সাংবাদিকতার ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হলো। একসঙ্গে ৬ জন সাংবাদিককে তাদের পেশাগত অবস্থানের মুল্যায়নক্রমে অ্যাওয়ার্ড দেওয়ার ঘটনা মাইলফলক হয়ে থাকবে। এ ক্ষেত্রে তারা মরহুম অ্যাডভোকেট মাওলানা রশীদ আহমদের বর্ণাঢ্য পেশাগত জীবনকে স্মরণ করে বলেন, জীবনভর তিনি এভাবেই জনকল্যাণে কাজ করে গেছেন। তার উত্তরসূরীরাও সে ধারা অব্যাহত রেখেছেন, এটি প্রশংসার দাবিদার। তারা সবাই এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিআরইউ

বিজ্ঞাপন