বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর

জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর

রকমারি দেশি ফলের সম্ভার ও দেশাত্ববোধক গানের আয়োজনে উৎসবমুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ। 

শুক্রবার (১৯ জুন)  ৪২ ধরনের দেশি ফলের প্রদর্শনী ও রস আস্বাদনের মাধ্যমে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করা হয় জাতীয় প্রেসক্লাব থিম সং ‘প্রেসক্লাব আমাদের সেকেন্ড হোম’ পরিবেশনার মধ্য দিয়ে।

ফলের সম্ভারের মধ্যে ছিল আম্রপালি, ফজলি,  জাম্বুরা, কলা, কামরাঙ্গা, আমলকি, আমড়া, পেঁপে, কাঁঠাল, আনারস, ওরবরই, কামরাঙা, পেয়ারা, করমচা, লটকন, ড্রাগন, ডেউয়া, টিপাটিপি, জামরুল, তাল, আপেল, লেবু, বাতাবিলেবু , লিচু, কাঠ লিচু, হাঁড়ি ভাঙ্গা, বিলাতি গাব, জাম, ফজলি আম, সফেদা, তরমুজ, বাঙ্গি ,সাম্মাম, আমলকি, আমড়া, মাখনা, তালের শাঁস,কাঠ বাদাম, খেজুর। 

গান পরিবেশন করেন তামান্না হক, শাহরিয়ার রাফাত, মিনি আলাউদ্দিন ও বাবু।

সকাল থেকে দুপুর পর্যন্ত ফল উৎসব ও সঙ্গিত  উপভোগ করেন ক্লাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠান উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিশেষ অনুষ্ঠান ও আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য  কাজী রওনাক হোসেন, বখতিয়ার রানা, সৈয়দ আবদাল আহমদ, একেএম মহসিন, মাসুমুর রহমান খলিলী, শাহনাজ বেগম পলি, মোহাম্মদ মোমিন হোসেন প্রমুখ।

এএসএস/এমএসএ 

বিজ্ঞাপন