ঐতিহ্যবাহী কুয়াকাটা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দ্যা মুসলিম টাইমস-এর রুমান ইমতিয়াজ তুষার এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাভিশন-এর কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরন।
এছাড়া কার্যনির্বাহী নবনির্বাচিত কমিটির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের কুয়াকাটা- কলাপাড়া প্রতিনিধি এসএম আলমাস।
শনিবার (১১ জুলাই) কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে ক্লাবটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।
সম্মেলনের সাধারণ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি রুমান ইমতিয়াজ তুষার এবং সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক হোসাইন আমির।
সম্মেলন শেষে নির্বাচন কমিশন নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান (নয়াদিগন্ত), সহ-সভাপতি এম. এ. মান্নান চৌধুরী (আজকালের কণ্ঠ), যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম রাসেল (দেশ জনপদ), অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম বেলাল (আজকের খবর), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (সমকাল), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. জাকির হোসেন (দ্য বাংলাদেশ টুডে), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আলমাস (ঢাকা পোস্ট), ক্রীড়া সম্পাদক মাসুদ পারভেজ সাগর (দৈনিক আগামীর সময়), গবেষণা সম্পাদক জুয়েল ফরাজী (সময়ের কণ্ঠস্বর) এবং পর্যটনবিষয়ক সম্পাদক আবুল হোসেন রাজু (জনকণ্ঠ)।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাবের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা, সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন তারা।
এসএম আলমাস/এসএইচএ
