ভোলায় পেশাদার সাংবাদিকদের সংগঠন ভোলা জেলা মিডিয়া ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক অমৃতালোক সম্পাদক এমএ আহাদ চৌধুরী তুহিনকে সভাপতি ও দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার এবং জিটিভির ভোলা জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন গোলদরকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদি ৩০ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ভোলা শহরের বিএভিএস রোডে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে বিশেষ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া কমিটিতে কালবেলার ভোলা জেলা প্রতিনিধি মো. ওমর ফারুককে সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আল আমিন শাহরিয়ারকে সহ-সভাপতি, মানবজমিনের অ্যাডভোকেট মনিরুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বৈশাখী টিভির ও দিনকালের মিজানুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদক, যমুনা টিভি ও জাগো নিউজের জুয়েল সাহা বিকাশকে সাংগঠনিক সম্পাদক, মানবকণ্ঠের মো. মাকসুদুর রহমানকে অর্থ সম্পাদক করা হয়েছে।

এছাড়া বাংলাবাজার পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি শাহরিয়ার ঝিলনকে সহ-সাংগঠনিক সম্পাদক, ভোরের দর্পণের ইমরান ইমুকে দপ্তর সম্পাদক, এটিএন নিউজের মো. মহিউদ্দিনকে সহ-দপ্তর সম্পাদক, ভোলা নিউজের সম্পাদক আরিফ উদ্দিন রনিকে প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক, চ্যানেল এস এর মুনসুর আলমকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, গ্লোবাল টিভি ও আমাদের সময়ের ইয়ামিন হাওলাদারকে সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক, আইন বার্তার শাহীন কাদেরকে আইন ও কল্যাণ সম্পাদক, দ্বীপকথার সম্পাদক লিটন শেখকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, নিউজ ২৪ টিভির মঞ্জুর আলমকে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং গ্রন্থাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের ভোলা জেলা প্রতিনিধি মো. খাইরুল ইসলাম।
এছাড়া কমিটির নির্বাহী সদস্যরা হলেন- আমার দেশের ভোলা জেলা প্রতিনিধি ইউনুছ শরীফ, ফিনান্সিয়াল এক্সপ্রেসের শহীদ তালুকদার, ভোলা টাইমসের সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব, ভোরের কাগজের এইচ এম নাহিদ, এসএ টিভির বিল্লাল হোসেন, স্টার নিউজের আদিল হোসেন তপু, কালেরকণ্ঠের ইকরামুল আলম, ফিনানশিয়াল পোস্টের মো. সুলাইমান, ভোলা প্রতিদিনের সম্পাদক শাখাওয়াত হোসেন শাকিল, সংগ্রামের আব্দুর রহমান হেলাল, রুপালী দেশের আরিয়ান আরিফ ও দৈনিক স্বাধীনমতের মীর জামাল উদ্দিন তানু।
মো. খাইরুল ইসলাম/এসএইচএ
