বিজ্ঞাপন

কুমিল্লা সাংবাদিক ফোরাম : ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

কুমিল্লা সাংবাদিক ফোরাম : ঢাকার সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সংবাদকর্মী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ ও গণনা শেষে রাতে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পেয়েছেন ৪১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম ৩৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতির দুটি পদে যথাক্রমে সালাম ফারুক (৮০ ভোট) এবং মোসাম্মাৎ নাসরীন সুলতানা (৬১ ভোট) নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম-সম্পাদকের দুটি পদে মনির আহমাদ জারিফ (৮১ ভোট) ও ফারজানা আফরিন (৭৫ ভোট) বিজয়ী হন। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ (১০০ ভোট), তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পেয়েছেন ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (৮৫ ভোট) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট।

দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আশিকুর রহমান (৯৯ ভোট)। তার প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম খান মামুন পেয়েছেন ১৯ ভোট। প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন (রাকিব) ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (৬৭ ভোট) বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পেয়েছেন ৫৩ ভোট। তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট।

শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এ কে সালমান পেয়েছেন ৩৬ ভোট। সংগঠনটিতে ৪টি পদে প্রার্থীরা কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

তারা হলেন— আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াছিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্যের ৫টি পদে বিজয়ী হয়েছেন যথাক্রমে— দিদারুল আলম দিদার (১১৭ ভোট), মোহাম্মদ আবদুল অদুদ (৭৪ ভোট), কমল চৌধুরী (৭৩ ভোট), মো. আবু তাহের (৭৩ ভোট) এবং শারমিন সুলতানা রিনা (৫৭ ভোট)। আর তাহমিনা আক্তার পেয়েছেন ৫২ ভোট।

সংগঠনটির এবারের নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল ৩ সদস্যের একটি নির্বাচন কমিশন। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। কমিশনের অন্য দুই নির্বাচন কমিশনার ছিলেন এম. এস. দোহা ও তোফায়েল হোসেন। 

দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন।
আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসাইন।

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনে সহযোগিতা করেছে সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল ও বায়োফার্মা লিমিটেড।

এসএইচআর/এমএন

বিজ্ঞাপন