জয়পুরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে আবু বকর সিদ্দিক সভাপতি এবং শামীম কাদির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকাল ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।
এদিন সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত জয়পুরহাট প্রেসক্লাব ভবনে গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি পদে সোহেল আহমেদ লিও ও তানভিরুল ইসলাম রিগান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মুসা, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, লাইব্রেরি সম্পাদক জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোয়ান্নাফ হোসেন শিমুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শীতল চন্দ্র। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান, পুলক সরকার ও রুহুল আমিন।
নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন চলাকালীন ও ফলাফল ঘোষণার সময় স্থানীয় সাংবাদিক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর জয়পুরহাট প্রেসক্লাবের নেতৃত্ব দেবেন।
চম্পক কুমার/এসএইচএ
