বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে সাংবাদিক মো. কামাল উদ্দিন মজুমদারের (কামাল উদ্দিন সবুজ) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাসসের এমডি ও প্রধান সম্পাদক নিয়োগ পেয়েছিলেন দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ। এক বছরের জন্য তিনি এ নিয়োগ পেয়েছিলেন। সেই অনুযায়ী আগামী বছরের ৬ এপ্রিল পর্যন্ত তার মেয়াদ ছিল।
তবে বৃহস্পতিবার আরেক সাংবাদিক মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে এক বছরের চুক্তিতে বাসসের এমডি ও প্রধান সম্পাদক নিয়োগ দেওয়া হয়।
এসএইচআর/বিআরইউ
