বিজ্ঞাপন

মা হারালেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ঐক্য পরিষদের শোক

মা হারালেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক ঐক্য পরিষদের শোক

ঢাকা পোস্টের সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এবং হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের প্রবাসী সদস্য মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের মা নূর নাহার বেগম (৫৮) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের আমিন মাঝির বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছেলে সাংবাদিক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এদিকে নূর নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি, সম্পাদকসহ সংগঠনটির সব সদস্য।

এক শোকবার্তায় তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমএইচএন/এসএএস

বিজ্ঞাপন