আরও এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) থাকছেন সাংবাদিক ফারুক ওয়াসিফ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮’-এর ধারা ৯(২) অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে আবারও ফারুক ওয়াসিফ এ পদে নিয়োগ পেয়েছেন।
যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এসএইচআর/জেডএস
