বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে নির্বাচন সাময়িক স্থগিত করেছে নির্বাচন পরিচালনা কমিটি।
বিজ্ঞাপন
শনিবার (২ অক্টোবর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাহান সরদার স্বাক্ষরিত এক নোটিশে সাময়িকভাবে নির্বাচন স্থগিত করা হয়।
নোটিশে বলা হয়, বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-২০২১ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
নোটিশে আরও বলা হয়, বিএফইউজের সভাপতি মোল্লা জালালের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বরাবর প্রেরিত চিঠি এবং একই সঙ্গে সংযুক্ত নির্বাচন কার্যক্রম স্থগিত সম্পর্কিত হাইকোর্টের নির্দেশনা সম্বলিত ল ইয়ার্স সার্টিফিকেটের প্রেক্ষিতে নির্বাচন পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে।
বিজ্ঞাপন
গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে নির্বাচনে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল করে ৩৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ।
বিজ্ঞাপন
মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।
দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী। সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন: আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম।
বিএফইউজে কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যেষ্ঠ সাংবাদিক শাহজাহান সরদার।
এইউএ/ওএফ
