• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমীন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২২, ১৭:২০
অ+
অ-
বায়তুল মোকাররমের নতুন খতিব মুফতি রুহুল আমীন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হচ্ছে গওহরডাঙ্গা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমীনকে। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ফোন করে মুফতি রুহুল আমীনকে এ খবর জানিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ মার্চ) মুফতি রুহুল আমীন বলেন, আমি এখনো নিয়োগপত্রের চিঠি পাইনি। তবে, ধর্ম মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী আমাকে খতিব হিসেবে নিয়োগের বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে, দেশের প্রখ্যাত আলেম প্রয়াত মাওলানা শামসুল হক ফরিদপুরীর সন্তান মুফতি রুহুল আমীন আল হাইআ’তুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়্যাহ’র সদস্য। একাধারে তিনি কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

তার বাবা মাওলানা শামসুল হক ফরিদপুরী উপমহাদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাওলানা হুসাইন আহমাদ মাদানীর একান্ত শিষ্য ছিলেন। ঢাকার ফরিদাবাদ, বড় কাটারা, লালবাগ মাদরাসাসহ দেশের অসংখ্য মসজিদ-মাদরাসা তার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করেছে।

বিজ্ঞাপন

গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন।

এএইচআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল

আব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

ঈদযাত্রাআব্দুল্লাহপুরে ঘরমুখো মানুষের ঢল, বাস সংকট ও বাড়তি ভাড়ায় চরম দুর্ভোগ

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা