বিজ্ঞাপন

তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য পাথওয়ের গরু কোরবানি

অ+
অ-

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য গরু কোরবানি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ে।

বিজ্ঞাপন

আজ (১১ জুলাই) সকালে রাজধানীর মিরপুর-১০ সেনপাড়া পর্বতায় পাথওয়ের প্রধান কার্যালয়ে এ গরু কোরবানি দেওয়া হয়।

তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেন পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন। প্রতিষ্ঠানটি বলছে, পিছিয়ে পড়া এসব মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই এ উদ্যোগ।

dhaka post

সোমবার তৃতীয় লিঙ্গের মানুষদের উপস্থিতিতেই গরু কোরবানি দেওয়া হয়। পরে তৃতীয় লিঙ্গের মানুষরা নিজের হাতে গরুর মাংস নিজেদের মাঝে বণ্টন করে নেয়। এই কোরবানিতে প্রায় পাঁচ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন বলেন, সুবিধাবঞ্চিত তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়াতে পেরে খুবই আনন্দ লাগছে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবার বাড়ি যাওয়া থেকে বিরত থেকেছি।

ঈদের আগের রাতে গাবতলী গরু হাটে তৃতীয় লিঙ্গের মানুষদের পছন্দ অনুযায়ী ২ লাখ ১০ হাজার টাকায় গরু ক্রয় করা হয়।

dhaka post

প্রতিবছর এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করে পাথওয়ের নির্বাহী পরিচালক বলেন, এই ধরনের উদ্যোগে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা তাদের পাশে থাকবেন বলে প্রত্যাশা।

বিজ্ঞাপন

মিরপুরের তৃতীয় লিঙ্গের মানুষদের গুরু মা আনোয়ারি হিজরা বলেন, নিজেরা পছন্দ করে গরু কিনেছি। এটা শুনেই তো বাকিরা খুশিতে আত্মহারা। পাথওয়ের এ ধরনের উদ্যোগ আগে কখনো গ্রহণ করেনি কেউই। আজ আমাদের সত্যিই আনন্দের দিন। ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে পাথওয়ে।

রাশিদা নামে আরেক হিজরা বলেন, আমরাও মানুষ। পাথওয়ে আমাদের জন্য অনেক কিছু করছে। কিন্তু এবার শুধু হিজরাদের জন্য কোরবানির এ ভিন্ন উদ্যোগ আমাদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

জেইউ/এমএইচএস