• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
মুজিববর্ষ উদযাপন

জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ জুলাই ২০২২, ১৬:১৮
অ+
অ-
জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে

মুজিববর্ষ উদযাপন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে তার হাতে প্রতিবেদনটি তুলে দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকার জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটি নামে দুটি কমিটি গঠন করেছিল। জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপনের বর্ণাঢ্য আয়োজন। বিশ্বব্যাপী করোনা মহামারির উদ্ভূত পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিবেচনায় অনেক আয়োজন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হলেও সামগ্রিকভাবে দেশবাসীর সশ্রদ্ধ অংশগ্রহণ এবং বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং শুভেচ্ছা বার্তা প্রেরণ এই আয়োজনকে বৈশ্বিক করে তুলেছিল।

এই সময়ে নতুন প্রজন্মসহ দেশবাসীকে উদ্বুদ্ধ করতে বঙ্গবন্ধু সম্পর্কিত ডিজিটাল কনটেন্ট গড়ে তোলা, একাধিক বিশ্বমানের স্মারকগ্রন্থ, সংকলন ও স্যুভেনির প্রকাশ করা এবং ‘মুক্তির মহানায়ক' শীর্ষক উদ্বোধন অনুষ্ঠান, 'মুজিব চিরন্তন' শীর্ষক দশ দিনব্যাপী অনুষ্ঠানমালা, মহাবিজয়ের মহানায়ক' শীর্ষক দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা ও ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি' শীর্ষক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা সর্বমহলে দারুণভাবে প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

গত ৩১ মার্চ মুজিববর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এরই পরিপ্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটি, জাতীয় বাস্তবায়ন কমিটি এবং সকল উপকমিটির কার্যক্রম, পরিকল্পনা বাস্তবায়নের ধাপসমূহ এবং বাস্তবায়িত সকল কর্মসূচি ও আয়োজনের বর্ণনা ও চিত্র সংবলিত ২৩৪ পৃষ্ঠার 'জাতীয় বাস্তবায়ন কমিটির প্রতিবেদন'  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আজ তুলে দেওয়া হলো। এই সময় জাতীয় বাস্তবায়ন কমিটির মিডিয়া সেন্টারের প্রতিবেদনও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়।

এইউএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মুজিববর্ষপ্রধানমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ববি হাজ্জাজ

ঈদে জনভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : ববি হাজ্জাজ

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার