• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভারি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার আভাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জুলাই ২০২২, ১২:০৮
অ+
অ-
ভারি বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার আভাস

গত ২৪ ঘণ্টায় দেশে তাপমাত্রা কমেছে। রোববার (২৪ জুলাই) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

রোববার (২৪ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল (শনিবার) সকালে বদলগাছী ও টেকনাফে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। সেটি আজ কক্সবাজারে ২৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। এছাড়া নেত্রকোনায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৭১ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুএক জায়গা ছাড়া প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ভারতে ভারী বৃষ্টিপাত : তিস্তাসহ ১০ নদ-নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা 

বিজ্ঞাপন

এই আবহাওয়াবিদ জানান, আজকের পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও সিলেট জেলায় মৃদু তাপপ্রবাহ চলমান আছে, যা প্রশমিত হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এসআর/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বৃষ্টিআবহাওয়ার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা, ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি

সিলেট ও ময়মনসিংহে বৃষ্টির আভাস, বাড়বে শিলাবৃষ্টির ঝুঁকি