• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কলকাতায় ড্রোন উড়িয়ে দুই বাংলাদেশি আটক

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
১২ আগস্ট ২০২২, ১৩:৫৯
অ+
অ-
কলকাতায় ড্রোন উড়িয়ে দুই বাংলাদেশি আটক

কলকাতায় ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে ভিডিও শুটের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সেখানকার পুলিশ। আটকের পরে গতকাল বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। ২৩ আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতের কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ ও সেনা গোয়েন্দাও তাদের জেরা করতে পারেন।

বিজ্ঞাপন

যে দুজনকে আটক করা হয়েছে তারা হলেন- মো. সিফাত (২০) ও মো. জিল্লুর রহমান (৩৫)। দুজনের বাড়িই রাজশাহী জেলার বাঘা উপজেলায়।

ফোর্ট উইলিয়ামের অন্তত দুই কিলোমিটারের মধ্যে কোনো অনুমতি ছাড়া ড্রোন উড়িয়ে ছবি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। পুলিশ বলছে, যেহেতু দুই বাংলাদেশি ড্রোন উড়িয়ে ভিডিও করেছেন, তাদের আসল উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা প্রয়োজন। ভিডিওগুলো ফ্রেম টু ফ্রেম পরীক্ষা করা হচ্ছে।

এর সঙ্গে অভিযোগ উঠেছে ভিক্টোরিয়ায় ওড়ানো ড্রোনটি চীনের তৈরি। তাই বিষয়টি আলাদা গুরুত্ব দিয়ে দেখছেন ভারতীয় গোয়েন্দারা।

বিজ্ঞাপন

কলকাতার সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব জানানো হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ব্যবস্থা (দুর্গ) হিসেবে ব্যবহত ভিক্টোরিয়ায় ছবি তুলে আটকের ঘটনা নতুন কিছু নয়। বছর তিনেক আগে ফোর্ট উইলিয়াম লাগোয়া ভিক্টোরিয়া মেমোরিয়ালে ড্রোন উড়িয়ে গ্রেপ্তার হয়েছিলেন এক চীনা নাগরিক।

পুলিশ জানিয়েছে, গত ৯ আগস্ট পাসপোর্ট ও ভিসা নিয়ে কলকাতায় আসেন ওই বাংলাদেশিরা। বুধবার বিকেলে ভিক্টোরিয়ায় ঘুরতে আসেন। ডিউটিরত সিআইএসএফ কর্মীরা হঠাৎ ভিক্টোরিয়া চত্বরে একটি ড্রোন উড়তে দেখেন। পরে ড্রোনসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এদিকে ইমিগ্রেশন চেকিংয়ের সময় দুই বাংলাদেশির সাথে থাকা ড্রোন কেন ধরা পড়েনি, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। এই ব্যাপারে বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটককলকাতা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি

২০ হাজার টাকা বিদ্যুৎ বিল দিতে না পেরে কারাগারে, ডিসির উদ্যোগে মুক্তি