বিজ্ঞাপন

‘হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত’ 

অ+
অ-

রাজধানীর চকবাজারের প্লাস্টিক কারাখানায় লাগা আগুনটির সূত্রপাত একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণ থেকে হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। তারা বলছেন সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন শুরুতে বিদ্যুতের ট্রান্সফরমারে যায়। সেখানে আরেক দফা বিস্ফোরণের পর প্লাস্টিকের খেলনা তৈরির কারখানায় আগুন লাগে। 

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনার শুরু বলে জানান এ প্রত্যক্ষদর্শীরা।

দুপুর পৌনে ২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য দিয়েছেন। 

ঢাকা পোস্টের মাল্টিমিডিয়া জার্নালিস্ট আক্তারুজ্জামান ঘটনাস্থল থেকে জানিয়েছেন, আগুন আশপাশের ভবনেও ছড়িয়ে পড়ছে। তবে আজ ছুটির দিন থাকায় হোটেলে লোকজন কম ছিল বলে বিপদ কম হয়েছে।   

বিজ্ঞাপন

আরও পড়ুন : ‘আপনারা প্লিজ সরে যান, আমাদের আগুন নেভাতে দেন’

তিনি আরও জানান, ভবনের বাম পাশে আগুন এখনও জ্বলছে। ওই ভবনের আশপাশে আবাসিক ভবন রয়েছে। ওইসব ভবনে আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি হতে পারে।     

ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা ভবনটিতে দাহ্য পদার্থ থাকতে পারে, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।   

বিজ্ঞাপন

আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে জানা গিয়েছিল কারাখানটি পলিথিন তৈরির কারখানা। পরে জানা যায় ওই কারখানায় প্লাস্টিকের খেলনা তৈরি হতো। 

এনএফ