• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২২, ১৯:৫০
অ+
অ-
বৌভাতের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিল পরিবারটি

রাজধানীর উত্তরা বাস র‍্যাপিড ট্রানজিটের (বিআরটি) উড়াল সড়ক নির্মাণ প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারে থাকা পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (১৫ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন ঘটনা নিশ্চিত করে জানান দুর্ঘটনায় হতাহতরা সবাই একটি বৌভাতের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

নিহতরা হলেন, রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)।

আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)। এ দুজন নবদম্পতি। বউ-ভাতের অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফিরছিলেন তারা। প্রাইভেটকারের পেছনের সিটে বসেছিলেন তারা। নিহতরা সবাই পরস্পর নিকটাত্মীয়।

বিজ্ঞাপন

জানা গেছে, শরীয়তপুর সদরের ঢালী বাজার এলাকার বাসিন্দা রিয়া মনির সঙ্গে হৃদয়ের বিয়ে হয় গত শনিবার। আজ কাওলায় হৃদয়দের বাড়িতে ছিল বউভাতের অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে হৃদয়ের বাবা মো. রুবেল গাড়ি চালিয়ে তাদের আশুলিয়ার খেজুরবাগানে রিয়াদের বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। আহত হৃদয় ও রিয়ামনি এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

dhakapost 

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের একপাশে যানবাহন চলাচল করে। উড়াল সড়কের একটি গার্ডার ক্রেনে স্থানান্তর করার সময় চলতে থাকা প্রাইভেটকারের ওপরে পড়ে যায়। প্রকাণ্ড ওই গার্ডারের চাপে থেঁতলে যায় প্রাইভেটকারটি। গাড়ির ভেতরে যারা ছিলেন তাদের রক্তাক্ত অবস্থায় টেনে বের করে স্থানীয়রা। এর আগেও এই প্রকল্পের নির্মাণ সামগ্রী ও গার্ডার পড়ে হতাহতের ঘটনা ঘটেছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত গার্ডার সরানো হয়েছে। এখন উদ্ধার কাজ চলছে।

বিজ্ঞাপন

এএজে/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনাদুর্ঘটনারাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর