রাজধানীর শনির আখড়ার গোয়ালবাড়ি এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে মোসা. মিম (১২) নামের এক শিশু বিষপানে আত্মহত্যা করেছে।
বুধবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মাজহারুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ছোট একটা বিষয়ে তার মা একটু রাগারাগি করে। পরে সে ঘরে থাকা বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ভাগ্নি আর বেঁচে নেই।
তিনি জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বর সিগুরা গ্রামে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানিয়েছি।
এসএএ/ওএফ
