• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পাওনা ফেরতের প্রলোভনে জিনের বাদশাহ হাতিয়ে নিল ২০ লাখ টাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩
অ+
অ-
পাওনা ফেরতের প্রলোভনে জিনের বাদশাহ হাতিয়ে নিল ২০ লাখ টাকা

ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেখে পাওনা টাকা ফিরে পেতে জিনের বাদশাহর দ্বারস্থ হন এক নারী। কিন্তু পাওনা টাকা ফেরত তো দূরের কথা, উল্টো জিনের বাদশাহই ওই নারীর কাছ থেকে হাতিয়ে নেয় ২০ লাখ টাকা।  

বিজ্ঞাপন

সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে জিনের বাদশাহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, বিজ্ঞাপন দেখে বিভিন্ন লোকজন প্রলুব্ধ হন। সব সমস্যা সমাধান করতে পারে- এমন বিজ্ঞাপনে দেওয়া ফোন নম্বর দেখে বাদীর মা যিনি জর্ডান প্রবাসী, তিনি কল দিয়ে জানতে চান পাওনা টাকা আদায় করে দিতে পারবেন কি না। জিনের বাদশাহ চক্রের সদস্যরা পারবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে এবং প্রলোভন দেখিয়ে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে মোট ২০ লাখ টাকা হাতিয়ে নেন।

রাজধানীর ভাটারা থানায় দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে দক্ষিণখান থানার শিয়ালডাঙ্গা ও কাওলা থেকে প্রতারক চক্রের দুজনকে বুধবার রাতে গ্রেপ্তার করে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট। গ্রেপ্তাররা হলেন, নেছার উল্ল্যাহ (২২) ও মো. আমান উল্ল্যাহ (২৮)।

বিজ্ঞাপন

তিনি বলেন, গ্রেপ্তাররা অসংখ্য লোকের কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছেন। এ চক্রের অন্যান্য সদস্যদের তথ্য সংগ্রহ ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে।

জেইউ/আরএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রতারণাসিআইডি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

সিম কিনে মামলার আসামি, ঠাকুরগাঁওয়ে প্রতারণার শিকার বহু পরিবার

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কম্পিউটার দোকানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাল টাকা তৈরি

কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, প্রতারিত শতাধিক বাংলাদেশি

কিডনি প্রতিস্থাপনের নামে তুরস্কে নিয়ে জিম্মি, প্রতারিত শতাধিক বাংলাদেশি