বিজ্ঞাপন

নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

অ+
অ-
নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ভারত সফরের প্রথমদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করেছেন। জিয়ারত শেষে তিনি সেখানে মোনাজাত করেন।

বিজ্ঞাপন

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি হযরত নিজামউদ্দিন আউলিয়ার মাজার পরিদর্শনে যান।

dhakapost

dhakapost

dhakapost

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চারদিনের সফরে আজ নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি পালাম বিমানবন্দরে অবতরণ করে।

সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বিজ্ঞাপন

জেডএস