বিজ্ঞাপন

সহপাঠীর মৃত্যু : ফার্মগেটে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

অ+
অ-

প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠী মৃত্যুর ঘটনায় ফার্মগেটের একাংশ অবরোধ করে রেখেছে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।

dhaka post

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই; নিরাপদ সড়কের দাবি মানতে হবে, মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।

জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

dhaka post

গতকাল সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে বলে জানা গেছে।

জেইউ/এমএইচএস