• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. জাতীয়

১৫ তলা থেকে বিড়াল উদ্ধার করল রবিনহুড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩
অ+
অ-
১৫ তলা থেকে বিড়াল উদ্ধার করল রবিনহুড
এই ভবনের ১৫ তলার জানালার কার্নিশে আটকে যায় বিড়ালটি

রাজধানীর আজিমপুর এলাকার বাসিন্দা শিশ মোহাম্মদ মহির। শখের বসে একটি বিড়াল পোষেন। বিড়ালটির আদর-যত্নের কমতি নেই। চোখের আড়াল হতে দেন না। কিন্তু রোববার (২৮ ফেব্রুয়ারি) বাসা বদলের সময় ১৫ তলার জানালার কার্নিশে বিড়ালটি আটকে যায়।

বিজ্ঞাপন

অনেক চেষ্টা করেও বিড়ালটি উদ্ধার করতে না পেরে বাধ্য হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন মহির। ফোন পেয়ে ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার টিম’-এর সঙ্গে যোগাযোগ করে ৯৯৯। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে দলটি। টানা ১ ঘণ্টা উদ্ধার চেষ্টা চালিয়ে বিড়ালটি উদ্ধার করেন দলের সদস্যরা।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার বিড়াল উদ্ধারের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে মহির ফোন দিয়ে ঘটনাটি আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ার টিম’-এর সঙ্গে যোগাযোগ করি। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বিড়ালটি উদ্ধার করে।

এবিষয়ে রবিনহুড সদস্য আফজাল খান ঢাকা পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি বিড়ালটি ২০ তলা বিল্ডিংয়ের ১৫ তলার কার্নিশে আটকে আছে। প্রথমে আমরা ড্রোন দিয়ে বিড়ালটির অবস্থান নিশ্চিত করি। বিড়ালটি যেন নিচে পড়ে না যায়, দ্বিতীয় ধাপে আমরা সেটি নিশ্চিত করি। পরে আমিসহ ১০-১২ জনের একটি দল টানা ১ ঘণ্টা ধরে চেষ্টা করে বিড়ালটি উদ্ধার করি। শুধু উদ্ধারই নয়, অনেক সময় আহত পশু-পাখিকে আমরা উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়ার জন্য পশু হাসপাতালে নিয়ে যাই।

বিজ্ঞাপন

এমএসি/আরএইচ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

শুক্রবারও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল

খাল খনন কর্মসূচি পরিদর্শনে দিনাজপুর যাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী

খাল খনন কর্মসূচি পরিদর্শনে দিনাজপুর যাচ্ছেন সমাজকল্যাণ মন্ত্রী

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

সংসদে উত্থাপন করা ১৩৩ অধ্যাদেশের তালিকা প্রকাশ

ঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই

সমাজকল্যাণ মন্ত্রীঐক্যবদ্ধ থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই