বিজ্ঞাপন

র‍্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

অ+
অ-
র‍্যাবের ডিজি হলেন এম খুরশীদ হোসেন

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 

একই প্রজ্ঞাপনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এম খুরশীদ হোসেন ১২তম বিসিএসের (পুলিশ) মাধ্যমে পুলিশে যোগ দেন। বর্তমানে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন। খুরশীদ হোসেনের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানীতে।

এমএসি/আরএইচ

বিজ্ঞাপন