• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এমপি নদভী ও তার স্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট, মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৪১
অ+
অ-
এমপি নদভী ও তার স্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট, মামলা

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে নিয়ে ফেসবুকে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট করার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা আইআইইউসির বোর্ড অব ট্রাস্টের সদস্য এবং বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবিরের আদালতে মামলাটি দায়ের করা হয়। সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর পক্ষে মামলাটি দায়ের করেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি।

মামলার অভিযুক্তরা হলেন, মুহাম্মদ শোয়াইব বিন হাবিব, শরিফ মাহমুদ, ইউসুফ বিন হোসাইন খান, এএসএম এহসানুল হক, ইউসুফ আহমেদ, কবির আহমদ, ইকবাল হাফিজ, সাইফুল ইসলাম ও মাহমুদ মিনহাজ।

বিজ্ঞাপন

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান খান। তিনি  বলেন, মামলায় ডিজিটাল সিকিউরিটি আইন ২০১৮ এর ২৪, ২৫ ও ২৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সম্প্রতি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।  এতে শিক্ষা উপ-মন্ত্রী, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভানেত্রীসহ রাজনৈতিক ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত অনেকেই উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠানের বিভিন্ন ছবি ফেসবুকের বিভিন্ন পেজে শেয়ার হয়। এসব পেজে আইআইইউসির সঙ্গে সংশ্লিষ্ট নয়—  এমন বহিরাগতরা সংসদ সদস্য নদভী, রিজিয়া রেজা চৌধুরী ও আইআইইউসি নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট ও কমেন্ট করেছেন।

কেএম/আরএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবরডিজিটাল নিরাপত্তা আইন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী