• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও ডিজি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২২, ২০:১৫
অ+
অ-
গৃহায়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন চেয়ারম্যান ও ডিজি

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ তাঁত বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), পাট অধিদপ্তর, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট ও পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এ কে এম শামীমুল হক সিদ্দিকী। এছাড়া বিএসটিআইয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সাত্তার।

অন্যদিকে, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাফর উল্লাহ, পাট অধিদপ্তরের মহাপরিচালক পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিনা আক্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এ কে এম মাসুদুজ্জামানকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নানকে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু তাহের মো. মাসুদ রানাকে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক এবং মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সারোয়ার বারীকে পরিবীক্ষণ পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

আর জাতীয় সংসদ সচিবালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবেদা আক্তারকে জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক করা হয়েছে।

এসএইচআর/ওএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আপত্তিকর ভিডিও ভাইরাল : হাতিয়ার ইউএনওকে ওএসডি

আপত্তিকর ভিডিও ভাইরাল : হাতিয়ার ইউএনওকে ওএসডি

মাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

ঈদের ছুটিমাঠ প্রশাসনের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে কন্ট্রোল রুম চালু

৫ জেলায় নতুন ডিসি

৫ জেলায় নতুন ডিসি

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন

মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন