• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঘূর্ণিঝড় সিত্রাং : খেপুপাড়ায় ২৯৪, ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ অক্টোবর ২০২২, ২১:৩০
অ+
অ-
ঘূর্ণিঝড় সিত্রাং : খেপুপাড়ায় ২৯৪, ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের উপকূলীয় এলাকাসহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলজুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। রাজধানী ঢাকায়ও ভারী বর্ষণ হচ্ছে বিকেল থেকে।

বিজ্ঞাপন

সোমবার (২৪ অক্টোবর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩৫ মিলিমিটার এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজধানীতে রাতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পাবে।

সুলতানা আফরোজ বলেন, আবহাওয়ার রাতের পূর্বাভাসের সময় একসঙ্গে বৃষ্টিপাতের তথ্য দেওয়া হবে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে খেপুপাড়ায়. ২৯৪ মিলিমিটার। এছাড়া পটুয়াখালীতে ২৫৩ মিলিমিটার, ভোলায় ২৪৪ মিলিমিটার, বরিশালে ২৬০ মিলিমিটার, মোংলায় ২১৯ মিলিমিটার এবং খুলনায় ১৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলজুড়ে ভারী বৃষ্টিপাতের ধারা আজ রাতেও অব্যাহত থাকবে। 

বিজ্ঞাপন

এসআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঘূর্ণিঝড় সিত্রাংবৃষ্টিআগামীকালের আবহাওয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

শেরপুরে আকস্মিক শিলাবৃষ্টি-কালবৈশাখী, ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

কুড়িগ্রামে হঠাৎ শিলাবৃষ্টি, দুশ্চিন্তায় কৃষক

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী

হঠাৎ শিলাবৃষ্টিতে ভিজল রাজধানী