• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর ২০২২, ০০:৩৭
অ+
অ-
র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ চোনপাড়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সিটি শাহীন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত শাহীন হত্যাসহ ২৩ মামলার আসামি। এ ঘটনায় র‍্যাবের পাঁচজন সদস্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

এ সময় ঘটনাস্থল থেকে ৪৫ গ্রাম হেরোইন, পিস্তল ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বলেও র‍্যাব জানায়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, শাহীন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘ দিন ধরে চেষ্টা করছে র‍্যাব। আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শাহীন চোনপাড়া বস্তিতে আছে। এই তথ্যের ভিত্তিতে দুপুরে বস্তিতে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সিটি শাহীন ও তার ১০-১২ জন অস্ত্রধারী সহযোগী র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি চালায়।

বিজ্ঞাপন

তিনি বলেন, র‌্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে পায়ে গুলিবিদ্ধ হয় শাহীন। পরে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, সিটি শাহীনের বিরুদ্ধে  দুটি হত্যা মামলা, তিনটি হত্যা চেষ্টা মামলা, মাদক, নারী ও শিশু নির্যাতন, পুলিশের ওপর হামলা, যৌন নিপীড়ন এবং অস্ত্র মামলাসহ মোট ২৩টি মামলা রয়েছে।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাববন্দুকযুদ্ধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বাবার সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত কৃষক দল নেতার মৃত্যু

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার

কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ, ৯ দিন পর ব্যবসায়ী উদ্ধার