বিজ্ঞাপন

ঢাকা-বরিশাল রুটে অত্যাধুনিক এমভি সুন্দরবন-১৬ উদ্বোধন

অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আরও একটি লঞ্চ উদ্বোধন হলো ঢাকা-বরিশাল রুটে। এমভি সুন্দরবন-১৬ নামে এ লঞ্চটি উদ্বোধন করেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

dhakapost

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সরদঘাট লঞ্চ টার্মিনালে উদ্বোধন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

dhakapost

আধুনিক প্রযুক্তি ও সাজ সজ্জায় সজ্জিত লঞ্চটিতে রয়েছে লিফট, শীততাপ নিয়ন্ত্রিত কেবিন ও ভিআইপি জোন। শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাসহ রয়েছে সিসি ক্যামেরা, আধুনিক অগ্নিনির্বাপক, ফুড কোর্ট, ফার্মেসি, সিসিইউ ও উন্মুক্ত-ওয়াই-ফাইয়ের ব্যবস্থা।

dhakapost

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহা-পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম , ডিআইডব্লিউটিএর চেয়ারম্যান (কমডোর) গোলাম সাদেক, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক নিজামুল হক প্রমুখ।

এফকেপি

বিজ্ঞাপন