• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিয়ের ফাঁদে ব্যবসায়ীর কোটি টাকা হাতিয়ে ধরা অভিনেত্রী স্বর্ণা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ মার্চ ২০২১, ২১:৫০
অ+
অ-
বিয়ের ফাঁদে ব্যবসায়ীর কোটি টাকা হাতিয়ে ধরা অভিনেত্রী স্বর্ণা

প্রতারণার মামলায় মডেল ও অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণাকে (৪০) মা ও ছেলেসহ গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। 

বিজ্ঞাপন

ফাঁদ পেতে বিয়ে করে সৌদি প্রবাসী বাংলাদেশি এক ব্যবসায়ীর কাছ থেকে দুই কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় স্বর্ণার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার অন্যরা হলেন- স্বর্ণার মা আশরাফি ইসলাম শেইলি (৬০) ও ছেলে আন্নাফি (২০)। 

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যায় তাদের রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। রাতে সংবাদ সম্মেলন করে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

Dhaka Post

তিনি বলেন, ভুক্তভোগী ওই সৌদি প্রবাসী মোহাম্মদপুর থানায় রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন- প্রতারণার মাধ্যমে বিয়ে করে তার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে স্বর্ণা। এমন অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ স্বর্ণাকে গ্রেফতার করে। 

তিনি আরও বলেন, স্বর্ণার সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় ওই সৌদি প্রবাসীর। এরপর বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে তারা যোগাযোগ করতেন। শুক্রবার (১২ মার্চ) দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

জেইউ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

কুড়িগ্রামে পুলিশকে অবরুদ্ধ করে ‘মব’ সৃষ্টি, ভিডিও ভাইরাল

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধর

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি

ডিএমপির ছয় এডিসি ও তিন এসিকে বদলি