• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

রাজধানীতে ১০৯ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৫৭
অ+
অ-
রাজধানীতে ১০৯ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণের ধারাবাহিকতায় রাজধানীতে আজ ১০৯ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

বিজ্ঞাপন

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১২টা থেকে মিরপুর মাজার রোড এলাকায় বিচ্ছিন্নকরণ অভিযান শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

আজকের অভিযানে ৭টি ভবন থেকে এ পর্যন্ত মোট ১০৯ টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ২৪টি সংযোগ বৈধ, বাকি সবগুলো অবৈধ লাইন। এসময় জরিমানা বাবদ ভবন থেকে মোট ১ লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়েছে।

ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন মিরপুর তিতাস জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মো. শাহিদুর রহমান।

বিজ্ঞাপন

শাহিদুর রহমান বলেন, আমরা প্রতিনিয়ত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। অনেক বাসাবাড়িতে একটি বা দুটি বৈধ সংযোগ গ্রহণ করে সেখান থেকে অন্যান্য লাইনগুলো টানা হয়, যা অবৈধ। আজকের অভিযানে আমরা অবৈধসহ বৈধ লাইনগুলোও কেটেছি। পাশাপাশি জরিমানাও গ্রহণ করেছি। এ অভিযান অব্যাহত থাকবে।

ম্যাজিস্ট্রেট দিদারুল ইসলাম বলেন, যেসব বাসাবাড়িতে অবৈধ সংযোগ রয়েছে সেগুলো বিচ্ছিন্ন করা হচ্ছে। একইসঙ্গে জরিমানাও আদায় করা হচ্ছে। অবৈধ এসব সংযোগের ফলে তিতাস এবং সরকার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারে নিরুৎসাহিত করতেই আমাদের এ অভিযান।

ওএফএ/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকার খবরঢাকা সিটিগ্যাসতিতাস গ্যাস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’