• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

টিকিট কালোবাজারি রোধে পিওএস মেশিন হস্তান্তর করলেন রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ মার্চ ২০২৩, ০৯:৪৩
অ+
অ-
টিকিট কালোবাজারি রোধে পিওএস মেশিন হস্তান্তর করলেন রেলমন্ত্রী

ট্রেনের টিকিট বিক্রিতে কালোবাজারি রোধে রেল কর্মকর্তাদের হাতে পিওএস (পয়েন্ট অব সেলস) মেশিন হস্তান্তর করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। প্রাথমিকভাবে দশটি মেশিন হস্তান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

বুধবার (১ মার্চ) কমলাপুর রেলস্টেশনে এসব মেশিন হস্তান্তর করেন তিনি।  

মেশিন হস্তান্তরকালে রেলমন্ত্রী বলেন, "টিকিট যার, ভ্রমণ তার" এ স্লোগান সামনে রেখে সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে আমরা এ উদ্যোগ নিয়েছি।  সাধারণ মানুষের ভোগান্তি রোধে এর আগেও রেলপথ  মন্ত্রণালয় একাধিক উদ্যোগ নিয়েছে। একটি নতুন জিনিস বাস্তবায়ন করতে গেলে নানা প্রতিবন্ধকতা থাকতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আমাদের যাত্রীরা সেসব প্রতিবন্ধকতা কাটিয়ে আরও ভালো সেবা পাবেন। 

তিনি বলেন, টিকিট কালোবাজারি যাতে হতে না পারে সেক্ষেত্রে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। 

বিজ্ঞাপন

এসময় রেলের মহাপরিচালক কামরুল আহসান, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী, স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ারসহ রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএম/এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

মন্ত্রীর স্বস্তির আশ্বাস, বাস্তবে বাস-ট্রেনে চরম ভোগান্তি

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

রাজধানীতে লঞ্চ-বাস টার্মিনাল ও রেলস্টেশনে ১৬ জনের সাজা

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

মঙ্গলবারেও বাতিল মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার