• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পরাজিত শক্তি বাংলাকে ছিন্নভিন্ন করতে চায় : নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২৩, ০৪:৫৫
অ+
অ-
পরাজিত শক্তি বাংলাকে ছিন্নভিন্ন করতে চায় : নৌ প্রতিমন্ত্রী

পরাজিত শক্তিরা আন্তর্জাতিক ইস‍্যুকে কেন্দ্র করে সোনার বাংলাকে ছিন্নভিন্ন করতে চায় বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭মার্চ) দিনাজপুরের বোচাগঞ্জ সেতাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জয় বাংলা’ ভাস্কর্য উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা আমাদের অহংকার ও গর্বের জায়গায় নিয়ে গেছেন। এ গর্বের জায়গাকে ধরে রাখতে নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আঘাত আসতে পারে, তবে আঘাত আসলে ঘরে বসে থাকলে হবে না। আঘাত আসলে বীর মুক্তিযোদ্ধাদের মতো রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে চলতে চাই। ৭ মার্চের ভাস্কর্য জয় বাংলা উদ্বোধনের দিন সেটাই  আমাদের অঙ্গীকার ও শপথ।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্বাধীনতার সুখ উপভোগ করছি। স্বাধীনতার সুখ কেউ কেড়ে নিতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা নির্মিত হয়েছে। পরাজিত শক্তিরা আন্তর্জাতিক ইস‍্যুকে কেন্দ্র করে সোনার বাংলাকে ছিন্নভিন্ন করতে চায়। এ সোনার বাংলাকে ছিন্নভিন্ন করার জন্য তারা পদযাত্রা করে। পদযাত্রা কর্মসূচির কথা শুনলে আমার হাসি পায়। বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধা সন্তানরা আমরা যদি পদযাত্রা করি তাহলে রাজাকার, আলবদর, আল-শামসরা কেউ বাঁচতে পারবে? মানুষের পায়ের নীচে পদদলিত হয়ে তারা মৃত‍্যুবরণ করবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, আমরা সেই রক্তাক্ত বাংলাদেশ চাই না। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা মানবতার নেত্রী। আন্তর্জাতিক গণমাধ‍্যম তাকে মাদার অব হিউমিনিটি বলেছে। তিনি মানবতার জননী। বঙ্গবন্ধুকে হত‍্যা করার মধ‍্য দিয়ে শেখ হাসিনা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধের স্বীকার হয়েছেন। সেই নেত্রী কারও মানবিক অধিকার হরণ করতে চান না। তিনি বাংলাদেশকে শান্তিপূর্ণ রাষ্ট্র করতে চান। বাংলাদেশকে যারা ছিন্নভিন্ন করতে চায়; তারা যদি আরও বেশি বাড়াবাড়ি করে তাহলে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি ৭১ সালের মতো আবারও পদযাত্রা শুরু করবে। সেই পদযাত্রায় কেউ বাঁচতে পারবে না।

এমএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনানৌ প্রতিমন্ত্রী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন