• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বিকল্পধারার মান্নানের বিরুদ্ধে দুর্নীতির ৯ম মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৩, ১৪:২৮
অ+
অ-
বিকল্পধারার মান্নানের বিরুদ্ধে দুর্নীতির ৯ম মামলা

নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ঋণের নামে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে নবম মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

এবারের মামলায় ঋণ গ্রহীতা মো. রফিক উদ্দিন ও বিআইএফসির আরও ১৩ কর্মকর্তাসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, মেজর (অব.) আব্দুল মান্নান বিআইএফসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের পরিচালক ও কর্মকর্তাদের যোগসাজসে মো. রফিক উদ্দিন নামের একজন ঋণ গ্রহীতার নামে নিরাপত্তা জামানত ও মর্টগেজ ছাড়াই ১১ কোটি ৭০ লাখ টাকা ঋণ মঞ্জুর করেন। পরবর্তীতে ওই ঋণ বিতরণ দেখিয়ে পুরো টাকা আত্মসাৎ করা হয়। যা সুদে-আসলে ১৪ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকায় দাঁড়িয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪০৯/৪২০/১০৯ ধারা এবং তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত ৪ এপ্রিল নিরাপত্তা জামানত ছাড়া ৩ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) আবদুল মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে ৮ম মামলা দায়ের করে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, এখন পর্যন্ত মেজর (অব.) এম এ মান্নান, তার স্ত্রী ও কন্যাসহ তার পরিবারের বিরুদ্ধে বিআইএফসির অর্থ আত্মসাতের ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে ও সাতটি মামলা এখনও তদন্তাধীন রয়েছে। 

আরএম/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুদকমামলাদুর্নীতিরাজধানীর খবরঅর্থনীতি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি