• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় বাড়ছে না

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ এপ্রিল ২০২৩, ১২:৪৪
অ+
অ-
কোটা পূরণ না হলেও হজ নিবন্ধনের সময় বাড়ছে না

কোটা পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বিজ্ঞাপন

বুধবার (২৬ এপ্রিল) সচিবালয়ে ‘ই-হজ মোবাইল অ্যাপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের জন্য নির্ধারিত হজ কোটা পূরণ না হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এ বছর নয়বার সময় বাড়ানো হয়েছে। তারপরও কিছু কোটা বাকি রয়েছে। এখন হাতে আর সময় নেই। তাই ওটা (কোটা) পূরণ না হলেও এ বছর হজ নিবন্ধনের সময় আর বাড়ছে না।

আরও পড়ুন >> হজের সব তথ্য মিলবে এক অ্যাপে

বিজ্ঞাপন

তিনি বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। এই অর্থনৈতিক মন্দার প্রভাব মুসলিম দেশগুলোর ওপর পড়েছে। ফলে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে হজে যাওয়ার সংখ্যা কমে গেছে। সেক্ষেত্রে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা অন্যান্য দেশের চেয়ে ভালো। হজ শেষ হলে আপনারা দেখতে পারবেন অন্যান্য দেশ কত সংখ্যক হজ কোটা ফেরত দিয়েছে। 

তারপরও আমরা বলব, বাংলাদেশের মানুষের আর্থিক সক্ষমতা ভালো হওয়ায় এক লাখ বিশ হাজারের মতো হজযাত্রী চূড়ান্ত নিবন্ধন করেছেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (হজ) মো. মতিউল ইসলাম, হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

বিজ্ঞাপন

এনএম/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হজসৌদি আরব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে ২০ দিনে মক্কা-মদিনায় ৯ কোটি ৬৬ লাখের বেশি মুসল্লি

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

রমজানে আল-আকসায় ইবাদতে বাধা, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা

বাহরাইন ও সৌদিতে ইরানের হামলা