• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মনোমালিন্যে তরুণীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৪ মে ২০২৩, ১৯:৩৮
অ+
অ-
বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে মনোমালিন্যে তরুণীর আত্মহত্যা

রাজধানীর সবুজবাগে বাবার দ্বিতীয় বিয়েতে অমত নিয়ে মনোমালিন্যে হোসনে আরা আক্তার (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে সবুজবাগের জোড়া মসজিদ গলি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আজমিন নাহার কিরন ঢাকা পোস্টকে বলেন, সংবাদ পেয়ে সকাল ১০টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তাদের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তরুণীর মরদেহ উদ্ধার করি। পরে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, বাবার দ্বিতীয় বিয়েতে অমত থাকায় অভিমান করে সে এ কাজটি করেছে। গত ৮ মাস আগে হোসনে আরার মা মারা যান। চার বোনের মধ্যে সে তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে। সবার ছোট বোনের বয়স ৮ মাস ও অন্য বোনের বয়স ১০ বছর। এমতাবস্থায় তাদের বাবা দ্বিতীয় বিয়ে করতে চাইলে গতকাল রাতে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে হয়তো এমন কাজটি করে থাকতে পারে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এসএএ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডিএমসিরাজধানীর খবরআত্মহত্যাঢাকার খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

অতিরিক্ত ভাড়া ঠেকাতে রাতেও বিআরটিএর নজরদারি

উত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রার দ্বিতীয় দিনউত্তরার বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ঈদযাত্রায় ‘তেলের টেনশনে’ শিডিউল বিপর্যয়ের শঙ্কা

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

ভাটারায় ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত